ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • কলেজ এভিনিউতে বসতঘরে চুরি, থানায় ডায়েরী

    কলেজ এভিনিউতে বসতঘরে চুরি, থানায় ডায়েরী
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকার একটি ঘরে চুরি সংঘটিত হয়েছে। এসময় অজ্ঞত চোর চক্র ওই বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ এবং ট্যাব চুরি করে। গত ২৩ ফেব্রুয়ারি নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কলেজ এভিনিউ ১১ নম্বর গলিতে সৈয়দ সোহাগ রহমানের ঘরে এই ঘটনা ঘটে।

    সোহাগ ওই এলাকার সৈয়ধ খালিদুর রহমান রুমির ছেলে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সোহাগ রহমান বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তবে ঘটনার বেশ কয়েকদিন অতিবাহিত হলেও চোর চক্রেকে আটক বা চোরকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।

    ডায়েরী সূত্রে জানা গেছে, ‘গত ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় প্রতিদিনের ন্যায় বাসা থেকে বের হয়ে অফিসে যান সৈয়দ সোহাগ রহমান। অফিস শেষে রাত ১১টার দিকে বাসায় ফিরে আসেন তিনি। ঘরে ঢুকতেই দেখতে পান দরজার হ্যাজবল ভাঙা। বাসার ভিতরে সকল মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।

    এছাড়া ঘরে থাকা লেনোভা কোম্পানির একটি ল্যাপটপ, ট্যাব এবং দুটি মোবাইল সেট খুঁজে পাননি। তার ধারনা চোর চক্র তার ঘরের মালামাল চুরি করে নিয়েছে। তাই এই ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোর চক্রকে চিহ্নিত করে গ্রেফতারসহ বিচার পেতে কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়রী করেন সৈয়দ সোহাগ রহমান।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ