ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বাসচাপায় আহত ইজিবাইক চালকের মৃত্যু

    বাসচাপায় আহত ইজিবাইক চালকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাসচাপায় গুরুতর আহত ইজিবাইক চালক আল আমিন হাওলাদার (৩০) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আল আমিন গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের মৃত জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন বলেন, রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর কবি বাড়ির সামনে ঢাকাগামী বর্ণমালা পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আল আমিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানেই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ওসি জানান, সড়ক দুর্ঘটনার পরপর ঘাতক বাসের চালক-হেলপার পালিয়ে যায়। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ