ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • মুলাদীতে হেলে পড়া সেতু দিয়ে ৩ গ্রামের মানুষের চলাচল

    মুলাদীতে হেলে পড়া সেতু দিয়ে ৩ গ্রামের মানুষের চলাচল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের আনন্দ বাজার খালের হেলে পড়া সেতু দিয়ে গ্রামের হাজার হাজার লোক চলাচল করে। দীর্ঘ দিন ধরে সেতুটি সংস্কারের দাবি জানিয়েও নতুন সেতু পায়নি এলাকাবাসী।

    জানা গেছে, মুলাদী উপজেলার উত্তরাঞ্চলের বাটামারা ইউনিয়নে সীমান্তসংলগ্ন আনন্দ বাজারসংলগ্ন খালে চার পাঁচ বছর আগে সঙ্কীর্ণ লোহার সেতু (আয়রন ব্রিজ) নির্মাণ করা হয়। নির্মাণের এক বছরের মধ্যেই সেতুটি হেলে পড়ে এবং ওপরের লোহা ভেঙে যায়। এর পর আর সেতুটি সংস্কার করা হয়নি।

    আনন্দবাজারের ব্যবসায়ী আল আমিন জানান, বাজারসংলগ্ন খালের সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দারা এই সেতু দিয়ে গোসাইরহাট ও সফিপুরসহ বিভিন্ন স্থানে চলাচল করে। সেতুটি নির্মাণের এক বছরের মধ্যেই হেলে পড়েছে। জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েও সেতুটি সংস্কার করানো যায়নি। সফিপুর ইউনিয়নের ব্রজমোহন গ্রামের হাফেজ মো: রফিকুল ইসলাম বলেন, সফিপুর ও বাটামারা ইউনিয়নের তিন গ্রামের মানুষ এই সেতু দিয়ে চলাচল করেন। সেতুটি সঙ্কীর্ণ এবং হেলে পড়ায় চলাচলে অসুবিধা হচ্ছে। লোহার সেতুটি ভেঙে একটি ঢালাই সেতু করার জন্য এলাকাবাসীর আহ্বান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

    বাটামারা ইউনিয়ন পরিষদ সদস্য আলম বেপারী বলেন, অনেক আগেই সেতুটি হেলে পড়েছে এবং লোহা ভেঙে ঝুঁঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি সংস্কার কিংবা ভেঙে নতুন সেতু দেয়া প্রয়োজন। বাটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু বলেন, আনন্দবাজারসংলগ্ন খালের সেতুটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া সেখানে একটি ঢালাই সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল দফতরে আবেদন করা হবে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ