ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে ছাত্র কাউন্সিলের মশাল মিছিল

     বরিশালে ছাত্র কাউন্সিলের মশাল মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার আয়োজনে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীকে গণধর্ষণ এবং ধর্ষকের বিচারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর টাউনহল এলাকা থেকে শুরু হয়ে মিছিল শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

    মিছিল শেষে সংক্ষতিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় শুভ এবং সাধারণ সম্পাদক আলিসা মুনতাজ।

    বক্তারা বলেন, বশেমুরবিপ্রবির শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনা শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশের ধারণার সাথে সাংঘর্ষিক  এবং ধর্ষকের বিচারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা সরকারের নগ্ন চরিত্রকে জনসমক্ষে এনে দিয়েছে। এই হামলা প্রমাণ করে ফ্যাসিস্ট এই সরকার সত্যিকার অর্থেই ধর্ষকের পাহারাদার।  সবশেষে, জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবী জানানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ