উজিরপুরে মহিলা আওয়ামীলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উজিরপুরে ব্যাপক আয়োজনে মহিলা আওয়ামীলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করেন নেতৃবৃন্দ।
২৭ ফেব্রুয়ারী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিকাল ৪টায় উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শেখ নাসিমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রানী খানম।
এছাড়াও উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিউটি খানমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী প্রভাষক শাহানা আক্তার শেলী, উপজেলা শ্রমীকলীগের যুগ্ম আহবায়ক মোঃ শিপন মোল্লা,ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন, মোঃ শাহিন হাওলাদার, কাউন্সিলর আখি খানমসহ বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের ৫ শতাধিক নেতাকর্মী। আলোচনা সভা শেষে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা কেক কেটে দিবস পালন করেন।
এইচকেআর