ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • মুক্তিযোদ্ধা আজাহার হাওলাদারের মৃত্যু, আবুল হাসানাত আব্দুল্লাহ'র শোক

    মুক্তিযোদ্ধা আজাহার হাওলাদারের মৃত্যু, আবুল হাসানাত আব্দুল্লাহ'র শোক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার হাওলাদার (৭৬) বার্ধক্যজনিত কারনে ঢাকায় তার ছেলের বাসায় শনিবার ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আজাহার হাওলাদার স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

    শনিবার বাদ মাগরিব রাজিহার ইউনিয়নের বাশাইল দারুল উলুম মাদ্রাসা মাঠে বীর মুক্তিযোদ্ধা আজাহার হাওলাদারের জানাজা শেষে বড় বাশাইল গ্রামের তার নিজ বাড়িতে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

    তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ