ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়া খাল খনন করায় কৃষকের মুখে হাসি

    আগৈলঝাড়া খাল খনন করায় কৃষকের মুখে হাসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকদের সেচ কাজ সুবির্ধাথে গুরুত্বপূর্ন খাল খননের জন্য বৃহত্তর একটি প্রকল্প গ্রহণ করেন কৃষি মন্ত্রণালয়।

    অতিসম্প্রতি “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন (১ম পর্যায়)” প্রকল্পের আওতায় খাল খনন কাজ শুরু করা হয়। এই প্রকল্পের স্থান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছিলেন।

    বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সরকারের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গুরুত্বপূর্ন খাল খনন করা হচ্ছে। এছাড়াও উপজেলার গৈলা ইউনিয়নের কালুরপাড় থেকে রতœপুর ইউনিয়নের বারপাইকা হয়ে মোল্লাপাড়া পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার খাল খননের কাজ শুরু করা হয়েছে। 

    এতে প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখননের জন্য টেন্ডারের মাধ্যমে ঝিনাইদাহ জেলার লিটন ট্রের্ডাস নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে খালের বিভিন্ন অংশে খনন কাজ চলমান রয়েছে। বারপাইকা গ্রামের কৃষক সমরেশ দাস, অনিতা বালা, সুমন্ত রায় জানান, এই জনগুরুত্বপূর্ণ খালের পানির ওপর এখানকার ইরি-বোরো বøকের প্রায় ২ হাজার একর জমি নির্ভরশীল। এই খাল কাটার পর থেকে খালটি কখনও পুনঃখনন করা হয়নি। ফলে খর¯্রােত খালটি দু’পাশের মাটি জমে মরে যায়। পানির অভাবে অনেক জমির বোরো চাষাবাদ বন্ধ হয়ে গেছে। এ কারনে বোরো চাষের ওপর নির্ভরশীল এসব এলাকার কয়েক হাজার চাষী পরিবার চরম খাদ্য সংকটে পরেন। 

    দীর্ঘদিন পরে হলেও বর্তমান সরকারের মহতি উদ্যোগে খালটি পুনঃখননের কাজ শুরু করা হয়েছে। তারা আরও বলেন, ইতোমধ্যে যতটুকু খাল পুনঃখনন করা হয়েছে তাতেই এখন এলাকাবাসী মরা খালে পানির যৌবণ ফিরে আসার স্বপ্ন দেখছেন। খাল খননের ফলে ২টি ইউনিয়নের ১০টি গ্রামের ১৫ হাজার কৃষক উপকৃত হবেন।

    এব্যাপাওে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নাঈম মিয়া বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশে খাদ্য উৎপাদন বাড়াতে সেচ কাজের জন্য খালগুলো খনন কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে খাল খননের কাজ আগৈলঝাড়ায়ও শুরু রয়েছে। খাল খননের ফলে এই এলাকার চাষীদের ধান চাষে আর পানির সমস্যা থাকবে না। কাজের মান সরেজমিন দেখে ভাল মনে হচ্ছে। কাজ দেখার জন্য প্রতিদিনই গৌরনদী অফিস থেকে আমাদের লোকজন তদারকি করছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ