ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় ঔষধের দোকানে চুরি

    আগৈলঝাড়ায় ঔষধের দোকানে চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ার চেংঙ্গুটিয়া ঈদগাঁ বাজারে শনিবার রাতে তালা ভেঙ্গে একটি ঔষধের দোকান থেকে লক্ষাধিক টাকার ঔষধ নিয়ে গেছে চোরের দল। বেষ্ট কিউ ড্রাগ হাউজ নামক ফার্মেসী দোকানে এ ঘটনা ঘটে।

    বেষ্ট কিউ ড্রাগ হাউজের মালিক মো. ফারুক হাওলাদার জানান, অন্যান্য দিনের মতো শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। ওই রাতে সংঘবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙ্গে প্রবেশ করে নগদ অর্থ ও লক্ষাধিক টাকার ঔষধ নিয়ে যায়।
    আজ সকালে দোকান খুলতে গিয়ে চুরির ঘটনা জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাবার কথা জানিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ