ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

    বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ শ্লোগান নিয়ে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২ পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় নগরীর উত্তর আলেকান্দায় জেলা পরিসংখ্যান অফিস চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

    পরে জেলা পরিসংখ্যান অফিস সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম-পরিচালক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    মেহেন্দিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দিন মোহাম্মদ রাশেদ, বানারীপাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুর রহমানসহ পরিসংখ্যান অফিসের অন্যান্য কর্মকর্তারা। সভায় পরিসংখ্যান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ