যুগান্তরের হিজলা উপজেলা প্রতিনিধি আবদুল হামিদ আর নেই

যুগান্তরের বরিশাল জেলার হিজলা উপজেলা প্রতিনিধি ও হিজলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ (৪০) মস্তিষ্কে রক্তক্ষরণের কারনে মৃত্যুবরণ করেছেন। হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। রোববার সকাল ৯টায় হিজলা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। সাংবাদিক আবদুল হামিদ দেড় যুগেরও বেশি সময় ধরে যুগান্তরের হিজলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। শোক জানিয়েছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিথুন সাহা, ন্যাশনাল ডেইলিজ ব্যুরোচিফ এ্যাসোসিয়েশন (এনডিবিএ) বরিশালের সভাপতি পুলক চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ ও সাধারণ সম্পাদক ফেরদাউস সোহাগসহ সংগঠনের সদস্যরা।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হুমাছুন কবির ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন। আরও শোক জানিয়েছেন, যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন, ব্যুরো রিপোর্টার সাইদুর রহমান পান্থ, তন্ময় তপু, নাসির উদ্দিন, অনিকেত মাসুদ ও ফটোগ্রাফার শামীম আহম্মেদ।
তার মৃত্যুতে হিজলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেনসহ সংগঠনের সদস্যরা শোক জানিয়েছেন। এছাড়া হিজলা উপজেলা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তিনব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃত্যুর খবরে সাংবাদিক আবদুল হামিদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নিয়েছেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।
এইচকেআর