ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ঢাকা পোস্টের বর্ষসেরা পুরস্কার পেলেন ৫ প্রতিনিধি

    ঢাকা পোস্টের বর্ষসেরা পুরস্কার পেলেন ৫ প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারা দেশের বর্ষসেরা পাঁচ কর্মীকে পুরস্কৃত করেছে ঢাকা পোস্ট। নিউজ পোর্টালটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আজ (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেরা পাঁচ প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার।

    পুরস্কারপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল হোসেন, বরিশালের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসান, রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, ময়মনসিংহ জেলা প্রতিনিধি উবায়দুল হক এবং খুলনার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন।

     

    সেরা কর্মীদের অভিনন্দন জানিয়ে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, সাংবাদিকতায় সন্তুষ্টির শেষ জায়গা বলে কিছু নেই। এক বছরের কাজের মূল্যায়নে যারা সেরা হয়েছেন তাদের আগামীতে আরও ভালো করার চেষ্টা করতে হবে। আর যারা পুরস্কার পাননি, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। বিষয়টি এমন নয় যে পুরস্কারপ্রাপ্তরা শুধু ভালো কাজ করেন। আপনারা সবাই ভালো করেছেন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে ঢাকা পোস্ট। সামনে আমাদের আরও ভালো করতে হবে।

    এ সময় ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক পার্থ সারথি দাস, ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমান, স্পোর্টস এডিটর আপন তারিক, হেড অব কান্ট্রি মাহাবুর আলম সোহাগ, সহকারী বার্তা সম্পাদক শামীম হোসেন মজুমদার, হেড অব আইটি হাসিবুল হাসান আশিক, হেড অব ডিজিটাল প্রডাকশন সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।

    এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তিতে ঢাকায় কর্মরতদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জনকে পুরস্কার দেওয়া হয়।

     

    ঢাকার মধ্যে রিপোর্টিং বিভাগে পুরস্কার পেয়েছেন ছয়জন। তারা হলেন- জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন, আদনান রহমান ও মেহেদী হাসান ডালিম, জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের, ঢাকা মেডিকেল কলেজ প্রতিবেদক সৈয়দ আমানত আলী এবং ঢাকা কলেজ প্রতিবেদক রাকিবুল হাসান তামিম।

    সহ-সম্পাদক বিভাগে পুরস্কার পেয়েছেন চারজন। তারা হলেন- সারাদেশ বিভাগের নাছির আহমেদ, সেন্ট্রাল বিভাগের মো. রাকিবুল হক, ফিচার বিভাগের রিয়াজুর রহমান রায়হান ও ক্রীড়া বিভাগের নেয়ামত উল্লাহ।

    ওয়েব বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন সিনিয়র ওয়েব এডিটর পলাশ চন্দ্র রায়, ভিডিও বিভাগ থেকে ভিডিও এডিটর মো. দেলোয়ার হোসেন এবং অফিস সহকারী হিসেবে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন শাওন রানা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ