বরিশালে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্দ্বগতি বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচি বরিশালে সমাবেশ সফল করার লক্ষে মহানগর বিএনপির আহবায়ক কমিটি এক প্রস্তুতি সভা করেছে। শনিবার রাত সাড়ে ৭টায় বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বক্তব্য রাখেন মহানগর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল, আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, আ.ন.ম সাইফুল আহসান আজিম, এ্যাড, শাহ আমিনুল ইসলাম আমিন, মাকসুদুর রহমান মাকসুদ,্ এ্যাড, আবুল কালাম আজাদ, আফরোজা খানম নাসরিন,জুলহাস উদ্দিন মাসুদ, শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, জাসাস আহবায়ক মীর আদনান তুহিন,মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাজহারুল ইসলাম জাহান প্রমুখ।
এসময় আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ দলীয় নেতা কর্মীদেরকে বলেন, বরিশালে যেকোন বিনিময়ে দলীয় নেতা কর্মীদের সাথে রেখে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ সফল করা হবে।
এইচকেআর