'৩১ মার্চ ঢাকায় জাতীয় মহাসমাবেশের ডাক'

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ত্মীতে ৯৫ শতাংশ মুসলমানের দেশের স্কুল-কলেজ থেকে ইসলামী শিক্ষা তুলে দেয়াসহ সামগ্রীক ভাবে ধর্মীয় তথা ইসলামী শিক্ষা সংকোচন এবং জাতিকে মাদকাসক্ত করতে মাদকের বিক্রয় সহজ করে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তিনি মাদকের বিস্তার রোধ ও ইসলামী শিক্ষা সংকোচনের ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আগামী ৩১ মার্চ ঢাকায় জাতীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।
শনিবার সকাল সাড়ে ১০ টায় ঐতিহাসিক চরমোনাই মাহফিলের ২য় দিনে আয়োজিত ওলামা-বুদ্ধিজীবি সম্মেলনে সভাপতির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চট্টগ্রামের বই মেলায় ইসলামী বই নিষিদ্ধ করাসহ সরকারের অন্যান্য কর্মকান্ডে মনে হচ্ছে তারা বাংলাদেশে হিন্দুত্ববাদী সংস্কৃতি চালুর অপচেষ্টায় মেতে উঠেছে। স্বপ্নের বাংলাদেশ আজ লুটেরা, সন্ত্রাসী দুর্নীতিবাজদের কবলে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এহেন বেহালাবস্থা থেকে উদ্ধারে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপথগামী মানুষদের আত¥শুদ্ধি করার পাশাপাশি রাষ্ট্রশুদ্ধির কাজে নিয়োজিত রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে দেখা গেছে জনগণ আগে ভোট দিতে পারতোনা,আর এখন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতেও পারেনা। এতে প্রমাণিত হয়- দলীয় সরকারের অধীনে আগামীতে কোন সুষ্ঠ নির্বাচন হবে বলে মনে হয় না।
ওলামা-বুদ্ধিজীবি সম্মেলনে প্রদত্ত বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ, শায়খ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, জামেয়াতুস সুন্নাহ মাদারীপুরের মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম। এছাড়া বক্তব্য রাখেন, বগুড়া জামিল মাদরাসার মমোহাদ্দিস ও দলের নায়েবে আমীর মাওঃ আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ ইউনুস আহমেদ, চট্টগ্রামের নানুপুর মাদরাসার শাইখুল হাদীস মাওলানা বেলাল উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরম্নল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, দলের উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষক ড. বেলাল নূর আজিজি, যুগ্ম মহাসচিব মাওলান গাজী আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চেয়ারম্যান ড. মাওলানা রশিদ আহমদ প্রমুখ।
চরমোনাইতে আসা অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ১০০ শয্যার অস্থায়ী হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলছে। উল্লেখ্য, সোমবার ( ২৮ ফেব্রম্নয়ারী) সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে চরমোনাইর তিনদিন ব্যাপী মাহফিল সমাপ্ত হবে।
এইচকেআর