বিরোধে টিউবওয়েলের হ্যান্ডেল খুলেন নিলেন প্রতিপক্ষ

পারিবারিক বিরোধের জের ধরে টিউবওয়েলের হ্যান্ডেল খুলে নিলেন প্রতিপক্ষ। এতেকরে অমানবিক জীবনযাপন করছেন কয়েকটি পরিবার। ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামের।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোশারফ হাওলাদারের ছেলে মোফাজ্জেল হাওলাদার বলেন, ২০০৩ সালে ড্যানিডা প্রকল্পের একটি টিউবওয়েল বাড়ির সকল সদস্যদের জন্য বরাদ্দ পান তারা। সেই থেকে সকলেই টিউবওয়েলটি ব্যবহার করে আসছেন। গত ২৩ ফেব্রুয়ারি টিউবওয়েলের হ্যান্ডেলটি খুলে নেন একই বাড়ির মৃত আলতাফ গাজির তিন ছেলে হেলাল গাজি,মিলন গাজি ও জি এম মেহেদি গাজি। এতেকরে পানির কষ্টে অমানবিক জীবনযাপন করছেন কয়েকটি পরিবার।
ভুক্তভোগী পরিবার গুলো বলেন, শুধু টিউবওয়েলের হ্যান্ডেল খুলেই ক্ষ্যন্ত হয়নি তারা। বাড়ি থেকে বের হওয়ার চলাচলের পথও আটকে দিয়েছেন তারা। এবিষয়ে জি এম মেহেদি গাজি বলেন, আমাদের জায়গায় আমরা বেড়া কেন? পুকুর কাটলেও কার কি আসে যায়? আর টিউবওয়েলের হ্যান্ডেলটি খোলা হয়েছিলো এখন আবার লাগানো হয়েছে। তিনি আরো বলেন, টিউবওয়েলটি ড্যানিডা প্রকল্পের হলেও আমাদের জায়গায় বসানো হয়েছে তাই অচিরেই ওটাকে সরানো হবে কারন জায়গাটি আমাদের দরকার। ভুক্তভোগী পরিবারের দাবী তারা ক্ষমতাশীল হওয়ায় যা ইচ্ছে তাই করে যাচ্ছে। এর আগেও জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শালিস করলেও গাজি পরিবারের কেউ সেই শালিস মানেনি। এখন আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি আটকে দিয়েছে এবং টিউবওয়েলের হ্যান্ডেল খুলে নিয়েছে। এমতাবস্থায় অমানবিক জীবনযাপন করছেন পরিবারগুলো।
ঐ ওয়ার্ডের মেম্বর খলিলুর রহমান ঢালি বলেন, ভুক্তভোগী পরিবার আমাকে বিষয়টি জানানোর পরে গাজি পরিবারদের অনেক অনুরোধ করে বলেছি যে টিউবওয়েল তো পানি খাওয়ার জন্য সেটা তোমরা বন্ধ করতে পারোনা। তারা আমার কোনো অনুরোধ রাখেনি। প্রশাসনের কাছে ভুক্তভোগী পরিবার গুলোর আকুল আবেদন তারা যেনো শান্তিতে বসবাস করতে পারেন সেদিকে দৃষ্টি দিবেন তারা। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সত্যরঞ্জন খাসকেল বলেন, বিষয়টি আমাদের জানা নেই, অভিযোগ পেলে আইনআনুগ ব্যবস্থা নিবো।
এইচকেআর