ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • চরমোনাই মাহফিল ময়দানের ৭ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

    চরমোনাই মাহফিল ময়দানের ৭ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের চরমোনাই মাহফিল ময়দান এলাকায় সাত ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার চরমোনাই মাহফিল ময়দান এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়।

    অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৭ টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীতে চলমান টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।

    অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জাকির হোসেন,   ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা,চরমোনাই মাহফিল কমিটির নেতৃবৃন্দ সহ মেট্রোপলিটন পুলিশ  ও ১০ এপিবিএন সদস্যরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ