ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • চলাচলে অক্ষমদের বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে টিকা

    চলাচলে অক্ষমদের বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলাচলে অক্ষম কিন্তু কোভিড-১৯ এর টিকা নিতে পারবেন এ ধরনের নাগরিকদের বাড়িতে বাড়িতে গিয়ে টিকা দিচ্ছে বরিশাল সিটি করপোরেশন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদেশের সঙ্গে বরিশালেও চলছে বিশেষ গণটিকা কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় যারা এখনও করোনা টিকার প্রথম ডোজ নিতে পারেননি তাদের সহজেই মিলছে টিকা। তাই সকাল থেকেই নগরের নির্ধারিত ও মোবাইল টিম মিলিয়ে ৩০টির মতো টিকাদান কেন্দ্রে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেশ উৎসাহ নিয়েই সব শ্রেণি, বয়স ও পেশার মানুষ টিকাদান কেন্দ্রে এসেছেন এবং কোনো ধরনের ঝক্কি ছাড়াই টিকা গ্রহণ করতে পেরেছেন। সেইসঙ্গে চলাচলে অক্ষম ব্যক্তিদের খোঁজ পেলেই তাদের বাড়িতে গিয়ে টিকা দেওয়া হচ্ছে।

    এ কাজে বরিশাল সিটি করপোরেশনের সেচ্ছাসেবক ও কর্মকর্তাদের সহায়তা করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। বাড়িতে থেকেই টিকা নিতে পেরে বরিশাল সিটি করপোরেশনে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুমন নামে এক যুবক বলেন, বাবা চলাচলে অক্ষম, বহুদিন ধরে বিছানায় দিন কাটছে তার। তাকে মহামারি কোভিড-১৯ এর টিকা দেওয়া যাবে তা কখনো বুঝতে পারিনি। মোবাইল টিমকে জানানো হলে তারা মুহূর্তের মধ্যে বাসায় এসে বাবাকে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা দিয়ে গেছেন।

    এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ধন্যবাদ জানাই। রাজিব নামে অপর এক রোগীর স্বজন বলেন, নাগরিক সেবা যে এভাবে ঘরে বসেই পাবো তা কখনও ভাবিনি। মেয়রের কারণে বিছানায় থাকা বৃদ্ধা মাকে টিকা দেওয়া সম্ভব হলো। যারা এসেছে তাদের ব্যবহারও ছিল কল্পনাতীত। আর এ কারণে সিটি মেয়রের কাছে আমরা পরিবারের সবাই কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ আগে কখনো দেখিনি।

    স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গোটা বরিশাল বিভাগে ৯৮ লাখ জনসংখ্যা। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকার আওতায় আসছে ৫৯ লাখ ১৩ হাজার মানুষ। সেই হিসেবে এ বিভাগে প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ৬০ শতাংশের কিছু বেশি। আর এ পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ৪৬ লাখ ২৬ হাজার মানুষকে। আর তৃতীয় ডোজ নিয়েছে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। প্রথম ডোজের হিসেব অনুযায়ী ৭০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করতে এক্ষেত্রে আরও ৮-১০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ