ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৫০ মণ জাটকা জব্দ

    বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৫০ মণ জাটকা জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নৌ-পুলিশ এর জাটকাবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকালও বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ বরিশাল অঞ্চল এর (এসপি) কফিল উদ্দিন এর নির্দেশে বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান এর নেতৃত্বে গতকাল  শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) রাত ৯টার সময় জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। এ সময় বরিশালের দপদপিয়া খয়রাবাদ সেতুর ঢালে নলছিটি জিরো পয়েন্ট এলাকায় একাধিক যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে আনুমানিক ৫০ মণ জাটকা উদ্ধার করা হয়। 

    বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান,  বরিশাল নৌ পুলিশের ঝাটকাবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকালও গোপন সংবাদে জানতে পেরে রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত  কুয়াকাটা-কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনে অভিযান  চালানো হয়। এ সময় আনুমানিক  ৫০ মন জাটকা জব্দ করা হয়।  পরবর্তীতে আজ সকাল ১১টার সময় বরিশাল পুলিশ লাইনস্ মাঠে জব্দকৃত  জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে।

    তিনি আরো জানান, বরিশাল সদর নৌ থানা পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের  জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ