ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে ট্রলারডুবি : ৪ দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার

    বরিশালে ট্রলারডুবি : ৪ দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের চরমোনাইতে মাহফিলগামী ট্রলারডুবির চার দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় আড়িয়াল খাঁ নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান। 

    তিনি জানান, উদ্ধার করা মরদেহটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রপুরের মৃত কছিমুদ্দিম শেখের ছেলে রফিকুল ইসলাম। তার ছবির সঙ্গে মুখমন্ডলের মিল দেখে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। বাকিটা তার স্বজনরা করবেন।

    বরিশাল নৌ-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, আজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও একজন নিখোঁজ রয়েছেন।

    প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে ট্রলারযোগে যাওয়ার পথে রাত ১টার দিকে বরিশালের আড়িয়াল খাঁ নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ