ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

     বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়।

    মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক থেকে প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিসা মুনতাজ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আমরা আতংকিত। স্বাধীন দেশে আমাদের নিরাপত্তাটা কোথায়। পড়াশোনা করতে গিয়ে যদি এমন নির্যাতনের শিকার হতে হয় তাহলে আমরা কোথায় যাব।

    অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।  মশাল মিছিলে অন্যদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ, অদিতি সপ্তর্ষী, রাকিব মাহামুদ, সুমাইয়া আফরিন প্রমুখ অংশগ্রহণ করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ