ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

উজিরপুরে শ্রমিক লীগ নেতার মায়ের কবর জিয়ারত করেন ইউনুস

উজিরপুরে শ্রমিক লীগ নেতার মায়ের কবর জিয়ারত করেন ইউনুস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুর পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহে আলম শিকদারের মায়ের কবর জিয়ারত করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে উজিরপুর পৌরসভার পুরান বাজার সংলগ্ন মরহুমার বাড়িতে গিয়ে এ কবর জিয়ারত করেন তিনি।

এসময় উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সেরনিয়াবাত, মরহুমার তিন ছেলে শাহে আলম শিকদার , উজিরপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ কামাল হোসেন সবুজ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

এরপড়ে তালুকদার মোঃ ইউনুস জুমার নামাজ বাদ পূর্ব মুন্ডপাশা জামে মসজিদে    শিকারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ বাদল সরদারের মায়ের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন