ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • কিষাণ ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

      কিষাণ ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ঝড় তুললেন রোহিত শর্মা ও ঈষাণ কিষাণ। পরে ওই ঝড় বয়ে নিলেন শ্রেয়াস আয়ারও। তাতে বড় সংগ্রহ পেল ভারত। ওই লক্ষ্য টপকাতে নেমে পাল্লা দিতে পারল না শ্রীলঙ্কা। ৬২ রানের বড় জয়ে সিরিজ শুরু করল স্বাগতিকরা।

    লক্ষ্মৌতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন ভারতের দুই ওপেনার। রোহিত ও কিষাণ গড়েন ১১১ রানের জুটি। ২ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪৪ রান করে আউট হন ভারতীয় অধিনায়ক।

    সেঞ্চুরি পেতে পারতেন কিষাণ। কিন্তু ১৭তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ১০ চার ও ৩ ছক্কায় ৫৬ বলে ৮৯ রান করেন তিনি। এরপর ক্রিজে এসে ঝড় তুলেন শ্রেয়াস আয়ারও। ৫ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৫৭ রান করেন তিনি। 

    নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান করে ভারত। শ্রীলঙ্কার পক্ষে ১টি করে উইকেট নেন দাসুন শানাকা ও লাহিরু কুমারা। 

    বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি লঙ্কানদের। কোনো রান না করেই সাজঘরে ফেরত যান ওপেনার পাথুম নিশাঙ্কা। ১২ বলে ১৩ রান করেন আরেক ওপেনার কামিল মিশরা। 

    চারিথ আশালাঙ্কা ছাড়া আর কোনো ব্যাটসম্যানই সেভাবে ইনিংস লম্বা করতে পারেননি। কেউই পারেননি রান রেটের সঙ্গে পাল্লা দিতে। ৪৭ বলে ৫৩ রান করে শেষ পর্যন্ত অবশ্য অপরাজিত থাকেন চারিথ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ