ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • অক্ষমদের বাড়িতে চলে যাবে বিসিসি’র ১০ ভ্রাম্যমান টিকা কেন্দ্র

    অক্ষমদের বাড়িতে চলে যাবে বিসিসি’র ১০ ভ্রাম্যমান টিকা কেন্দ্র
    হাইএক্স গাড়িতে বিসিসি’র ভ্রাম্যমান টিকা কেন্দ্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এরপর থেকে সারাদেশে দ্বিতীয় এবং বুস্টার ডোজ কার্যক্রম চলবে। তাই ২৬ ফেব্রুয়ারি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশের ন্যায় বরিশাল বিভাগেও বিশেষ এই ক্যাম্পিইন অনুষ্ঠিত হবে।

    এদিন বিভাগের পৌঁনে ৮ লাখ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় লক্ষ্যমাত্রা দুই লক্ষ ৪৩ হাজার। তাই বিশেষ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনে নানা প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

    যার মধ্যে অন্যতম ভ্রাম্যমান টিকাদান কেন্দ্র এবং হটলাইন। এদিন যারা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারবে না প্রয়োজতে তাদের বাড়ি বাড়ি গিয়ে টিকা প্রদান করবে ভ্রাম্যমান টিকাদান কেন্দ্র।

    বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সিটি এলাকায় যাতে কোন নাগরিক করোনার টিকা গ্রহণ থেকে বাদ না পরে সে জন্য ভ্রাম্যমান টিকাদান কেন্দ্রের ব্যবস্থা করেছেন সিটি মেয়র। তিনি ১০টি হাইএক্স মাইক্রোবাসে ভ্রাম্যমান টিকা কেন্দ্র এরি মধ্যে প্রস্তুত করেছেন। এখানে টিকা প্রদানের জন্য থাকবেন দক্ষকর্মী।

    তিনি বলেন, ‘ভ্রাম্যমান টিকা কেন্দ্র ১০টিকে পৃথক ১০টি জোনে ভাগ করে দেয়া হবে। প্রতিটি কেন্দ্র তার দায়িত্বরত এলাকায় ঘুরে ঘুরে টিকা প্রদান করবেন। তাছাড়া সিটি কর্পোরেশনের একটি হটলাইন চালু করা হয়েছে।

    চলাফেরায় অক্ষম ব্যক্তি যারা কেন্দ্রে যেতে পারবেন না তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে ভ্রাম্যমান টিকা কেন্দ্র। সেখানে গিয়ে প্রথম ডোজের টিকা প্রদান করা হবে। করোনা ভাইরাস থেকে নগরবাসীর সুরক্ষার কথা ভেবে সিটি মেয়র এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রধান কর্মকর্তা স্বপন কুমার দাস।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ