ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • উজিরপুরে নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে টাকা ছাড়া মিলছেনা মার্কশীট ও প্রত্যয়ন পত্র

    উজিরপুরে নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে টাকা ছাড়া মিলছেনা মার্কশীট ও প্রত্যয়ন পত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে হারতার নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে টাকা ছাড়া মিলছেনা সার্টিফিকেট, মার্কশীট ও প্রত্যয়ন পত্র বলে অভিযোগ করেছে অভিভাবক ও একাধিক শিক্ষার্থীরা। ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দুলাল বিশ্বাসের দূর্নীতির বিরুদ্ধে বিচারের দাবীতে ফুঁসে উঠেছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

    এমনকি ওই এলাকার খলিল তালুকদার এর ছেলে এস.এস.সি পরিক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্র সাকিব তালুকদার ২ শত টাকা নিয়ে কয়েক দিন ধরে প্রত্যয়ন পত্র আনার জন্য প্রধান শিক্ষকের কাছে ধর্ণা ধরেও পায়নি প্রত্যয়ন পত্র।


     প্রধান শিক্ষক ছাফ জানিয়ে দিলো ৫ শত টাকা না পেলে প্রত্যয়ন পত্র দেয়া যাবেনা। এরপর বৃহষ্পতিবার সকালে তার বাবা কোন উপায়ান্তুর না পেয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে টাকা দাবীর ব্যাপারে বৈধতা চ্যালেন্স করে। পরে উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।

    বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দেয়। এ ব্যাপারে ছাত্র সাকিবের বাবা খলিল তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এলাকার প্রতিষ্ঠানের স্বার্থে স্থানীয়দের সহায়তায় বিষয়টি মিমাংসা হয়।

    তবে আজকে প্রত্যয়ন পত্র  না পেলে আমার ছেলে কলেজে ভর্তি হতে পারতোনা। শিক্ষার্থী সাকিব তালুকদারসহ আরো একাধিক শিক্ষার্থীরা জানান যে গত বছরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর টাকা নিয়েছে আমাদের কাছ থেকে কিন্তু ক্রীড়া সাংস্কিক অনুষ্ঠান হয়নি এবং শিক্ষার্থীদের টাকা ফেরত দেননি স্কুল কর্তৃপক্ষ। অপর দিকে অভিযুক্ত প্রধান শিক্ষক দুলাল বিশ্বাস বলেন স্কুলে ব্যয়বহুল খরচ হয়ে থাকে এবং করোনার মধ্যে তেমন আয় উপার্যন না হওয়ায় বিত্তবান শিক্ষার্থীদের কাছ থেকে ৫ শত টাকা নিয়ে থাকি ও গরীব শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কম টাকা নেই। সাকিবের সাথে টাকা যে ঝামেলা হয়েছে তা আমরা মিমাংসা হয়েছি। ম্যানেজিং কমিটির সভাপতি উপেন সমাদ্দার জানান বিষয়টি আমার জানা নেই।

    তবে শিক্ষার্থীদের কাছ থেকে কোন অযুহাতে টাকা নেয়া আইন সম্মত নয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম জাহিদুল ইসলাম জানান কোনক্রমেই শিক্ষার্থীদের কাছ থেকে সার্টিফিকেট, প্রত্যয়ন পত্র, মার্কশীটসহ কোন অযুহাতে টাকা নেয়ার বিধান নেই। কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ