ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • চরমোনাই মাহফিলগামী বাস দুর্ঘটনায় আহত ৫৫

    চরমোনাই মাহফিলগামী বাস দুর্ঘটনায় আহত ৫৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠীতে চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্যে আশা এম এম পরিবহনের একটি বাস দূর্ঘটনা ঘটে। বাসটির রেজিঃ নং ঢাকা মেট্রো ব ১৪-০০৯৫। এই ঘটনায় অন্তত  ৫৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১০টার পরে যশোর শহর থেকে ৫৫ জন মুসল্লী নিয়ে ওই বাসটি চমমোনাইয়ের মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে বাসটি বেপরোয়া গতিতে গৌরনদী উপজেলার আশোকাঠী ব্রীজ এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসটির চালক নিয়ন্ত্রন হারালে বাসটি উল্টে গিয়ে আশোকাঠী ব্রীজের উত্তর পান্তের ঢালে মহাসড়ক থেকে প্রায় ১৫-২০ ফুট নিচের গভীর খাঁদে পড়ে যায়। এতে বাসটির ভেতরে থাকা ৫৫জন মুসল্লীর সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত ১২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকী আহতরা ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যশোরে ফিরে গেছেন।

    দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বেলাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে পুলিশ জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখার সময় তারা দুর্ঘটনাকবলিত বাসটিকে খাঁদ থেকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ