ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • গভীর রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন

    গভীর রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর রূপাতলী এলাকায় বিভিন্ন মেসে (ভাড়া বাসা) বসবাসরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলা হয় গতবছর। সেই ঘটনার একবছর পার হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে বরিশাল - পটুয়াখালী মহাসড়কে এ কর্মসূচি পালন করে তারা৷ এসময় উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করে মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা। 

    এছাড়া হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ ও যাদের মোবাইল - মানিব্যাগ খোয়া গেছে সেগুলোর ক্ষতিপূরণও দাবি করে শিক্ষার্থীরা। 

    মানববন্ধনে বক্তারা বলেন, বর্বরোচিত হামলার এক বছর পার হলেও সেই ঘটনায় যে মামলাটি করা হয়েছে সেটির দৃশ্যমান কোন অগ্রগতি নেই। এছাড়া ঐ হামলার সঙ্গে জড়িত অনেকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উর্ধতন অনেকের গভীর আঁতাত দেখা গেছে যা দুঃখজনক। 

    এসময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে ধারাবাহিক কর্মসূচি দেবার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য দেন মৃত্তিকা  ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাহামুদুল হাসান তমাল, আনিকা ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের ইরাজ আহমেদ প্রমুখ। 

    উল্লেখ্য, গতবছর ১৭ ই ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। ঐ ঘটনায় ১১ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হন আহত হন আরো ১০ থেকে ১৫ জন। এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে নগরীর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষার্থীরা সেসময় একাধিক ব্যক্তিকে চিহ্নিত করে তাদের আসামি করার দাবি জানায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ