ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • মার্চে বরিশাল বিভাগে দল গোছাবে আওয়ামী লীগ

     মার্চে বরিশাল বিভাগে দল গোছাবে আওয়ামী লীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী মার্চ থেকেই বরিশাল বিভাগের জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের সংগঠন গোছানো শুরু হচ্ছে। গতকাল বুধবার দুপুরে দলের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই সভা হয়।

    সভা শেষে সংবাদ সম্মেলনে বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ  সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আজ (বুধবার) আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।

    দলের সভাপতি জেলা, উপজেলা, ইউনিয়নকে ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছেন। তিনি তিন মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন। আমরা ১২ মার্চ সকালে তৃণমূলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল সভা করব। জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই সভায় যুক্ত থাকবেন। ’ 

    তৃণমূলে অভ্যন্তরীণ বিবাদ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে নাছিম বলেন,‘আওয়ামী লীগ একটি বড় দল। দেশের যত বিভাগে নির্বাচন হয়েছে, তার মধ্যে বরিশালে ফল ভালো। বরিশাল বিভাগে বিদ্রোহীর সংখ্যা কম। আমরা আশা করি, মতভেদ থাকলেও ১২ মার্চের সভার মধ্যে দিয়ে তা আমরা কমিয়ে আনতে পারব। ’ 

    সভায় বরিশাল বিভাগের যে চার জেলা কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলোর সম্মেলন আয়োজনের তাগিদ দেওয়া হয়। পিরোজপুর ও বরগুনায় ৭ মার্চের আগে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ