ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ঐতিহ্যবাহী কাছেমাবাদ দরবার শরীফে ৯১তম বার্ষিক ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত

     ঐতিহ্যবাহী কাছেমাবাদ দরবার শরীফে ৯১তম বার্ষিক ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীর কাছেমাবাদ দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর ছাহেব মাওলানা আবুল কাছেম (রাঃ) ৪৭তম ফাতেহা ও কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার ৯১তম বার্ষিক ঐতিহাসিক ঈছালে ছাওয়াব মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

    কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসা ও জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ২১ ও ২২ ফেব্রুয়ারী ২দিন ব্যপি
    ঈছালে ছাওয়াব মাহফিল কাসেমাবাদ দরবার শরীফের পীর আ.ফ.ম অহিদ এর মৃত্যুতে তার ভাগিনা ঝালকাঠির গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.মুজিবুল হক কামাল’র সভাপতিত্বে মাহ্ফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নছিহত করেন ঢাকা দারুন্নাজাত কামিল মাদরাসার প্রধান মুফতী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওসমান গনি সালেহী।

    বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা আবদুল মজিদ ফারুকী, আলহাজ্ব মাওলানা আবু বকর বিন হুসাঈন আজমী, মাওলানা আবু সাদেক মো.আব্দুল হাই, মাওলানা মো. ইলিয়াস হোসাইন, মাওলানা মো. হাসানুজ্জামান, মাওলানা আবদুল হক, মাওলানা মো. হাবিবুর রহমান(যুক্তিবিদ) উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আ: মালেক যক্তিবাদী, পীর সাহেবের ছোট ভাই আ.ফ.ম রশিদ দুলাল, সাবেক প্রধান শিক্ষক মাওলানা মো.খলিলুর রহমান, কাছেমাবাদ কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সাইদ মো. কামেল, উপাধ্যক্ষ মাওলানা মো. আসাদুজ-জামান, এবং কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার সকল শিক্ষক ও মুহাদ্দেস।

     শেষে সারা জাহানের মুসলিম উম্মার সান্তি ও মঙ্গল কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক হজরত মাওলানা মো.মনিরুল ইসলাম(রাজাপুরী হুজুর)।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ