ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • নগরীতে ৪ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা

    নগরীতে ৪ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লাইসেন্স ব্যতিত ফার্মেসি পরিচালনা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে নগরের লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

    এসময় লাইসেন্স ব্যতিত ফার্মেসি পরিচালনা করা, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে ৪ টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ঔষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ ইনস্পেক্টর অদিতি স্বর্ণা।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরীর জানান,  জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের  নির্দেশে জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত  থাকবে বলে জানান তিনি।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ