নগরীতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

বরিশালে ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচির উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১ টায় নগরীর নবগ্রাম রোড এলাকায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচি পিইডিপি-৪, সাব কম্পোনেন্ট-২.৫ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মো. সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল,উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. জানে আলম হাওলাদার, জেলা শিশু কর্মকর্তা মুজাম্মেল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লায়লা জেরিন,বিসিসি সংরক্ষিত নারী কাউন্সিলর রেশমি বেগম, ভোসড এর কর্মসূচি প্রধান মহাদেব দাস, জেলা ম্যানেজার এস এম নিজাম উদ্দিন সিকদার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার দেলোয়ার হোসেন, উপনিরিক্ষন কর্মকর্তা গৌতম বিশ্বাস,মনিটরিং অফিসার শাহাআলম তালুকদার ও সিটি ম্যানেজার রফিকুল ইসলাম রাজু সহ সকল প্রোগ্রাম সুপার ভাইজার বৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি শিশুদের মাঝে বই সহ শিক্ষা উপকরণ বিতরণ করেন ।
এইচকেআর