ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বিস্ফোরক মামলায় বিএনপি নেতা কারাগারে

    বিস্ফোরক মামলায় বিএনপি নেতা কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরিশাল-জেলা বিএনপির সদস্য এইচএম রফিুকল ইসলাম কাজল বিস্ফোরক, মন্দিরে হামলা ভাঙচুর ও লুটপাটের মামলায় বুধবার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এইচ.এম. রফিকুল ইসলাম কাজলের আইনজীবি কাজী মোঃ বেলাল হোসেন জানান, এইচ.এম. রফিকুল ইসলাম কাজল বিস্ফোরক ও মন্দির ভাঙচুরের মামলায় বুধবার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এসএম মাহফুজ আলমের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    প্রসঙ্গ, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন বাদি হয়ে হারুন হাওলাদারকে প্রধান আসামি ও তার সহযোগী যুবলীগকর্মী কাওছার ফকির, রায়হান ফকির, আব্দুর রহমান, বিএনপি নেতা এইচ, এম. রফিকুল ইসলাম কাজল, এইচ.এম. রফিকুল ইসলাম শাহীনসহ ৬ জনের নামউল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১২ জনকে আসামি করে গৌরনদী মডেল থানা পুলিশ একটি মামলা দায়ের করেন। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ