ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় “বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি”র পাইলট প্রকল্প বাস্তবায়নে

    আগৈলঝাড়ায় “বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি”র পাইলট প্রকল্প বাস্তবায়নে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় সমবায় অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত “বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি”  গঠনের মাধ্যমে নারী সমবায়ীদের দক্ষতা উন্নয়ন ও উদোক্তা সৃজণ প্রকল্পর সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা কার্যক্রম পরিচালনায় অংশিজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনুর সভাপতিত্বে অংশিজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা মো. গোলাম কবির শরীফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ হোসেন।

    উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, বিআরডিবি’র চেয়ারম্যান বিউটি হক,  ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার,  বিপুল দাস, সমবায়ী আবুল বাশার হাওলাদারসহ প্রমুখ।

    জেলা সমবায় কর্মকর্তা মো. গোলাম কবির শরীফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রামীণ নারীদের অর্থনৈতিক উন্নয়নসহ সামগ্রীক উন্নয়ন সাধনে সারাদেশে পাইলট প্রকল্পের আওতায় ২শ সমিতি গঠন করা হবে। বরিশালের ৮টি উপজেলার মধ্যে আগৈলঝাড়ায় এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মাধ্যমে নারী জনগোষ্ঠিকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসৃজন পরিকল্পনা গ্রহন, উৎপাদন ও উৎপাদিত পন্য বাজারজাত করনের উপর গুরুত্ব দেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ