আগৈলঝাড়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

বরিশালের আগৈলঝাড়ায় সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাধমে উন্নয়ন অংশিদার সংগঠন সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেডশন (এসডিএফ) উপজেলা পর্যায় প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আঞ্চলিক পরিচালক মো. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর জেলা ব্যবস্থাপক মো. আজাদুর রহমান, আইসিবি যুব ও গর্ভনেন্স এর আঞ্চলিক জেলা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, ক্লাস্টার অফিসার সোহাগ গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস প্রমুখ।
আঞ্চলিক পরিচালক মো. মিজানুর রহমান বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে মধ্যম আয়ের দেশে পরিণত করা ডিজিটাল বাংলাদেশ হবে সবার জন্য। ইতিমধ্যে জাতিসংঘ আমাদের স্বীকৃতি দিয়েছে মধ্যম আয়ের দেশ হিসেবে। মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতেই এসডিএফের মত সংগঠনগুলো করা হয়।
তিনি আরও জানান, গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্টির জীবনযাত্রার সহনশীল উন্নয়ন ও গ্রামীণ উদ্যোক্তা তৈরীর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নসহ সামগ্রীক মানোন্নয়নে উপজেলার ৫টি ইউনিয়নের ৫০টি গ্রাম নির্বাচিত করে ওই সকল গ্রামের সার্বিক উন্নয়নে দীর্ঘ মেয়াদী (আরইএলআই) প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এমইউআর