ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ‘রাশিয়ায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে পারে না’

    ‘রাশিয়ায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে পারে না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেছেন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কোনোভাবেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হতে পারে না। 

    ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নশিপের ফাইনাল ২৮ মে সেন্ট পিটার্সবার্গের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ট্রুসের দাবি, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন রুখতে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-উয়েফার উচিত ভেন্যু পাল্টানো।

    ট্রুস বলেন, ‘এটা খুবই ভুল সিদ্ধান্ত। এই মুহূর্তে রাশিয়া এমন বৈশ্বিক আসর আয়োজনের অধিকার রাখে না।’
    ইংলিশ ক্লাবগুলো ফাইনালে পৌঁছালে, তাদের উচিৎ হবে রাশিয়াকে বয়কট করা। তিনি বলেন, ‘যদিও এটা ক্লাবের ব্যক্তিগত বিষয়, তারপরও আমি খেলোয়াড় হলে কোনোভাবেই সেখানে খেলতাম না।’

    বিবিসির খবর বলছে উয়েফাও ভেন্যু বদলের বিষয়টি ভাবনায় রেখেছে। তবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ