ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আইপিএল: মুস্তাফিজদের সহকারী কোচ হচ্ছেন ওয়াটসন!

    আইপিএল: মুস্তাফিজদের সহকারী কোচ হচ্ছেন ওয়াটসন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোচিং স্টাফ দলে শেন ওয়াটসনকে নিয়োগ দিতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। প্রধান কোচ রিকি পন্টিং সুপারিশ করেছেন ওয়াটসনের নাম। ভারতের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, মুস্তাফিজুর রহমানদের সহকারী কোচ হতে এখন কেবল চুক্তির আনুষ্ঠানিকতা বাকি অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার।

    ৪০ বছর বয়সী কুইন্সল্যান্ডার দুইবার আইপিএল জিতেছেন রাজস্থান রয়্যালস (২০০৮) ও চেন্নাই সুপার কিংসের (২০১৮) সঙ্গে।

    নতুন পরিকল্পনা নিয়ে এবারের আইপিএলে অংশ নিতে যাওয়া দিল্লি বোলিং কোচ হিসেবে জেমস হোপসকে রাখছে। একজন ফিল্ডিং কোচকেও নিযুক্ত করতে যাচ্ছে দলটি। যদিও কোনো প্রার্থীকে বাছাই করা হয়নি এখনো।
    ওয়াটসনের পাশাপাশি আরেকজন সহকারী কোচ হিসেবে অজিত আগারকারও দিল্লিতে যোগ দিতে যাচ্ছেন বলে গুঞ্জন। যদিও ক্লাবটি এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলেনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ