বরিশালে ট্রলার ডুবে তিনজনের মৃত্যু
.jpg)
বরিশালে গভীর রাতে প্রায় ত্রিশজন যাত্রী সহ ট্রলার ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। আরো একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত শেষ রাতে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আড়িয়াল খা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বুলবুল আকন জানান, ঢাকা থেকে চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্যে মুসল্লী নিয়ে কাঠবডির ট্রলারটি চরমোনাইয়ের কাছাকাছি আঁড়িয়াল খা নদীতে ত্রিশজন যাত্রী নিয়ে ডুবে যায়।
বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বলেন, শেষ রাতের দিকে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চার জনের নিখোজের খবর ছিলো আমাদের কাছে। ইতিমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল নৌ সদর থানার ওসি হাসনাত জামান বলেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে আসছিলো কিছু মুসল্লী। চরমোনাই এর কাছাকাছি পৌছালে ট্রলারটি ডুবে যায় রাতে। কিন্তু কতজন যাত্রী নিয়ে ডুবেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এমইউআর