ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বিসিসির ওয়ার্ড পর্যায়ে জন্ম নিবন্ধন কার্যক্রমের ‍উদ্বোধন

    বিসিসির ওয়ার্ড পর্যায়ে জন্ম নিবন্ধন কার্যক্রমের ‍উদ্বোধন
    বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জন্ম নিবন্ধন কার্যক্রম আরও সহজতর করতে উদ্যোগ গ্রহণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এ উদ্যোগের ফলে ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় থেকেই জন্ম নিবন্ধন করাতে পারবেন নাগরিকরা। এরি মধ্যে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে।

    মঙ্গলবার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জন্ম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম সাইদুর রহমান জাকির, বিসিসি’র মেডিকেল অফিসার ডা. খন্দকার মনজুরুল ইসলাম শুভ্রসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    প্রাথমিক পর্যায়ে ২৫ নম্বর ওয়ার্ডের জন্ম নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান থাকলে পরবর্তীতে সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডেও পর্যায়ক্রমে এ কার্যক্রম চালু হবে। এই কার্যক্রম পুর্ণাঙ্গ রূপে চালু হলে জন্ম নিবন্ধনের জন্য নাগরিকদের আর সিটি কর্পোরেশন পর্যন্ত যেতে হবে না।

    এমনকি জন্ম নিবন্ধনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হবে না। খুব সহজেই ওয়ার্ডের নাগরিকরা নিজ নিজ ওয়ার্ডে বসেই জন্ম নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ