ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • প্রশংসা কুড়াচ্ছে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

    প্রশংসা কুড়াচ্ছে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার অঙ্গীকারে বদলে গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের দক্ষ ব্যবস্থাপনায় অতীতের যেকোনো সময়ের চেয়েও রোগীরা এখন আন্তরিকতাপূর্ণ সেবা পাচ্ছেন। প্রয়োজনীয় জনবল সংকট থাকা সত্ত্বেও এখানকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নানা সংকট মোকাবিলার মাধ্যমে আগৈলঝাড়া উপজেলায় স্বাস্থ্যসেবা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, আন্তঃবিভাগ এবং বহির্বিভাগের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন সার্বিক কার্যক্রম তদারকির মাধ্যমে আগৈলঝাড়ায় স্বাস্থ্য খাতের ইতিহাসে এক অনন্য সুন্দর সফলতা বলে আখ্যা দিচ্ছে স্থানীয়রা।

    স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, এই স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্যপট একেবারে পাল্টে দিয়েছেন বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা। তিনি এখানে যোগদানের পর থেকে হাসপাতালে রোগীদের খাবার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফুল-ফলাদির বাগান সৃজনের মাধ্যমে পরিবেশের উন্নয়নসহ নানামুখী সৃজনশীল কার্যক্রম পরিচালনা করছেন। তাছাড়া রাত অবধি এই কর্মকর্তাকে হাসপাতালে কর্মব্যস্ত সময় পার করতেও দেখা গেছে।

    হাসপাতালে ভর্তি গৈলা গ্রামের অমল বাড়ৈর স্ত্রী রোগী তৃপ্তি বাড়ৈ জানান, হাসপাতালে ভর্তির পর থেকেই বেশির ভাগ ঔষধ বিনামূল্যে পেয়ে আমরা খুব খুশি। কারণ আমাদের পক্ষে ৩-৪ হাজার টাকা যোগাড় করা সম্ভব হতো না।

    হাসপাতালে ভর্তি আরেক রোগী আস্কর গ্রামের সুমন হালদার জানান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বেশিরভাগ ঔষধ হাসপাতাল থেকে দেয়ার চেষ্টা করেন। হাসপাতালে কোন ঔষধ না থাকলে তিনি সমাজসেবা অফিসের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে রোগীদের বিনামূল্যে ঔষধ দিয়ে থাকেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক স্বাস্থ্যকর্মী জানান, কীভাবে আরও সহজে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় এ ব্যাপারে প্রতিনিয়ত সভা-সমাবেশের মাধ্যমে তাদের সঠিক দিকনির্দেশনা এবং পরামর্শ প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।এখানের স্বাস্থ্যকর্মীরা তাদের কর্মকর্তার সৃজনশীল ভাবনা এবং উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. সৈকত জয়ধর জানান, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় উপ-স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ২১টি কমিউনিটি ক্লিনিকগুলো নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সকলের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখানের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন অপরিসীম ভূমিকা পালন করছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিসংখ্যানে জানা গেছে, আগৈলঝাড়ায় ১ লক্ষ ৭৮ হাজার ৪৩৭ জন জনসংখ্যার মধ্যে ১ লক্ষ ৪৩ হাজার ৪৮০ জনকে র্টাগেট করে করোনা ভাইরাস প্রতিরোধে ১ লক্ষ ৮ হাজার ৫৭৫ জনকে প্রথম ডোজ টিকা দেয়া সম্পন্ন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

    এর মধ্যে প্রথম ডোজ গ্রহনকারী পুরুষের সংখ্যা ৫১ হাজার ২৫৪ জন এবং প্রথম ডোজ গ্রহনকারী নারীর সংখ্যা ৫৭ হাজার ৩২১ জন। এর মধ্যে শতকরা হারে ৭৫ শতাংশ মানুষের মধ্যে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে। এছাড়া ১২ থেকে ১৮ বছর বয়সী প্রথম ডোজ গ্রহনকারী পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৫৫ জন এবং প্রথম ডোজ গ্রহনকারী নারী শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬৭১ জন। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিয়মিত করোনা টিকাদান কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় গণটিকা প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত ১ লক্ষ ৮ হাজার ৫৭৫ জনকে করোনার প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, সকল চিকিৎসক এবং অন্য স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগিতায় আমি চেষ্টা করে যাচ্ছি সেবার মান বৃদ্ধিসহ হাসপাতালের উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত রাখতে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ