ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • কীর্তনখোলা নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

    কীর্তনখোলা নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে আফসার আলী খান নামে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারী  বিকেল ৩ টায় বরিশাল সদর উপজেলার চর‌মোনাই আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন বলা জানা যায়। নিখোঁজ আফসার আলী খান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বা‌সিন্দা।

    খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোষ্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করে আজ (২২ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ৭ টায় কীর্তনখোলা নদীর আশ্রয় প্রকল্পের কাছে একটি খাল থেকে বৃদ্ধ আফসার আলী খান এর মরদেহ উদ্ধার করেছে।

    বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান জানান, আফসার আলী খান স্ত্রীর সাথে প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি। এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রী ফের তাকে খুঁজতে যায়। এ সময় তাকে না পেয়ে ডাক-চিৎকার দেন ওই নারী। বৃদ্ধ ব্যক্তি নদীতে নিখোঁজ হয় এমন সংবাদ আমারা পাওয়া সাথে আমাদের কোষ্টগার্ড এর সদস্যদের একটি টিম ঘটনাস্থালে পৌঁছে খোঁজ খুঁজি করার পড়ে আজ (২২ ফেব্রুয়ারী) মঙ্গলবার  সকাল ৭ টার দিকে কীর্তনখোলা নদীর আশ্রয় প্রকল্পের সংলগ্ন একটি খাল থেকে বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।  

    চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীম বলেন, আফসার আলী চরমোনাই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নলচর গ্রামে স্ত্রীকে নিয়ে থাকতেন। তিনি কয়েক মাস আগে আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দের ঘরে ওঠেন। গত ১৯ ফেব্রুয়ারী দুপুরে স্ত্রীকে সাথে নিয়ে আফসার আলী নদীতে গোসল করতে যান। স্ত্রী গোসল করে তীরে ওঠেন। ভেজা কাপড় বদলানো শেষে নদীর দিকে তাকিয়ে দেখেন স্বামী আফসার নেই। এরপর তিনি চিৎকার করেন। আশপাশের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।  তার সন্ধানে ফায়ার সার্ভিসের ও কোষ্ঠগার্ড এর ডুবুরি দল কীর্তনখোলায় নদীতে ৪ দিন খোঁজা খুঁজি করে আজ সকালে একটি খাল থেকে বৃদ্ধ আফসার আলী খান এর মরদেহ  উদ্ধার করা হয়।

    এ সময় উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ও  কোষ্টগার্ড এর দল এ ছাড়াও সদর নৌ থানা পুলিশ, কাউনিয়া থানা সদস্যরা উপস্থিত ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাতুজ্জামান  (ওসি)  জানান, স্থানীয়দের ধারণা শারীরিকভাবে দুর্বল বৃদ্ধ আফসার আলী কীর্তনখোলা নদীতে  ডুবে গেছেন। পরে নদীর স্রোতের টানে তিনি ভেসে যায়। ৪ দিন পড়ে বৃদ্ধ আফসার আলী খান এর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহ শনাক্ত করেছে, এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ