ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বাবুগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    বাবুগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

    একুশের প্রথম প্রহরে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে প্রভাতফেরি উপজেলা পরিষদ চত্ত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান।

    উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আরিফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ করিম লাবু, ওয়ার্কার্স পার্টির সম্পাদক শাহিন হোসেন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনির হোসেন রুম্মন, সাংবাদিক শাহাব উদ্দিন বাচ্চু প্রমুখ।

    আলোচনা সভা শেষে শিশু একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদে সকল ভাষাশহিদদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আ.জ.ম শামসুল আলম।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ