ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • নগরীর রসুলপুরে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    নগরীর রসুলপুরে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বরিশালের রসুলপুর চরে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিত্রাংকন প্রতিযোগিতা ও শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

    বিগত নয় বছর যাবত প্রতি ২১ ফেব্রুয়ারিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট  কর্তৃক রসুলপুর কলোনীতে এটি আয়োজিত হয়ে আসছে। শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভাষা শহীদদের স্মরণ করতে ওই আয়োজনে মুখরিত ছিল রসুলপুর চর।

    প্রতিযোগিতা শেষে শহীদ মিনার নির্মাণ ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারন সম্পাদক পুষ্প চক্রবর্তী, শিক্ষক ও সংস্কৃতিজন ভায়োলেট হালদার, সংস্কৃতিজন মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সহ-সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজের সংগঠক আনন্দ মৃত্তিকা নাজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সদস্য অদিতি ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রসুলপুর এলাকার সংগঠক রেজোয়ান প্রমুখ।

    বক্তারা বলেন, শহরের জাঁকজমকপূর্ণ ভাষা দিবসের আয়োজনের ছোঁয়া রসুলপুরের মত প্রান্তিক এলাকার শিশুদের কাছে পৌঁছায় না। সেইদিক থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ৯ বছর ধরে নিরলসভাবে রসুলপুরে দরিদ্র পরিবারের শিশুদের নিয়ে যে আয়োজন করছে তা অত্যন্ত প্রশংসনীয়। কাঁচা হাতে মাটি-কাঠ দিয়ে গড়া এসব শহীদ মিনার শিশুদের মধ্যে নিশ্চিতভাবেই ইতিহাসসচেতনতা ও দেশপ্রেম জন্ম দেবে। আলোচনাসভা শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজনটি সমাপ্ত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ