ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বানারীপাড়ায় শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

    বানারীপাড়ায় শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার রাত ১২টা ১ মিনিটের সময় শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এসময় ভাষা শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

    এসময় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, মুক্তিুযুদ্ধকালিন বেইজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেনু, ওসি মো.হেলাল উদ্দিন, ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, ওয়ার্কাস পার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু, জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান চোকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ।

    এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কেন্দীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। পরে তিনি চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেন।
       

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ