ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক হলেন আবুল হাশেম

    ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক হলেন আবুল হাশেম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজের দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম। তার নতুন কর্মস্থল টাঙ্গাইল জেলা।

    রোববার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে.এম. আল-আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউএনও আবুল হাশেম এর পদোন্নতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    গাজীপুর জেলার সন্তান ২৯ তম বিসিএস ক্যাডার ২০২০ সালের ১০ নভেম্বর আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। আগৈলঝাড়া উপজেলায় দায়িত্ব নেওয়ার আগে আবুল হাশেম বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

    ইউএনও হিসেবে যোগদানের পর সর্বদাই তিনি নিজের সেরাটা দিয়ে প্রশাসনের সব কাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করেছেন বিরামহীনভাবে। এছাড়া বাঁধা উপেক্ষা করে তিনি সাহসিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল ও ব্যতিক্রমী কর্মযজ্ঞ করে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেন। এ কারণে অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হন আবুল হাশেম।

    করোনাকালীন সময়ে সাহসী পদক্ষেপের কারণে প্রশংসিত হয়েছেন তিনি। সবমিলে গত এক বছরে আবুল হাশেম প্রাণপণে চেষ্টা করছেন আগৈলঝাড়া উপজেলার মানুষের কল্যাণসহ নাগরিক সেবা দিতে।

    অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পাওয়া আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, পদোন্নতি কাজ করার বড় সুযোগ। তবে আগৈলঝাড়া উপজেলায় দায়িত্বকালীন সময়ে সব শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। নিজের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে আগৈলঝাড়াবাসীর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। যেখানেই দায়িত্ব পালন করি না কেন, আগৈলঝাড়াবাসীর কথা মনে থাকবে আমার সবসময়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ