ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বরিশালসহ সারাদেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

    বরিশালসহ সারাদেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকাসহ ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

    শুক্রবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শনিবার থেকে ঢাকাসহ সারাদেশেই ঝড়-বৃষ্টিটা বাড়তে পারে।’

    গতকাল রংপুরে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজও রংপুরে ঝড় ও বৃষ্টিপাত অব্যাহত আছে।

    আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ