ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • গৌরনদীতে মহান শহীদ দিবস উদযাপন

    গৌরনদীতে মহান শহীদ দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদীতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পার্ঘ অর্পনসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে আজ সোমবার বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

    এ উপলক্ষে গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে গৌরনদী উপজেলা প্রশাসন, এরপর গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে পৌর প্রশাসন রাত ১২টা ১মিনিটে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পার্ঘ অর্পন করে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে গৌরনদী প্রেসক্লাব, ওসি মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে গৌরনদী মডেল থানা, ওসি শেখ বেলাল হোসেনের নেতৃত্বে গৌরনদী হাইওয়ে থানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হালিম সরদারের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি এইচ.এম জয়নাল আবেদীননের নেতৃত্বে গৌরনদী পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, সভাপতি বি.এম বেলালের নেতৃত্বে গৌরনদী রিপোর্টার্স ইউনিটি, পৌর সভাপতি মোঃ আবু হানিফ খলিফার নেতৃত্বে উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল শহীদ বেদীতে পূস্পার্ঘ অর্পন করে।

    এছাড়া সরকারি-বেসরকারি ও স্বায়িত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক বীমার কর্মকর্তা, নেতৃবৃন্দ ও প্রতিনিধিগনের নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পূস্পার্ঘ অর্পন করা হয়।

    মহান শহীদ দিবসে গৌরনদী উপজেলা পরিষদ ঘোষিত দিবসের কর্মসূচীর মধ্যে ছিল, সুর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করণ। বাদ যোহর অথবা সুবিধাজনক সময়ে উপজেলার সকল মসজিদ-মন্দির-গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় সরকারের স্বাস্থ্যবিধি মেনে বিশেষ দোয়া-মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ