ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • কাল থেকে পাওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট

     কাল থেকে পাওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) ঢাকার শেষ পর্বে মাঠে সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বিসিবি। তবে, এবার চট্টগ্রামে আফগানিস্তান সিরিজে গ্যালারির অর্ধেক দর্শক প্রবেশ করানোর পরিকল্পনা বিসিবির। সরকারের অনুমতির অপেক্ষায়ও ছিল তারা। 
    বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এমনটাই জানান।
     
    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টিকিট বিক্রি করা হবে প্রকাশ্যে। অর্থ্যাৎ, বিসিবির নির্ধারিত বুথ থেকে টিকিট কিনে খেলা দেখতে পারবেন দর্শকরা। তবে কত পরিমাণ টিকিট ছাড়া হবে সে সংখ্যা উল্লেখ করেনি বিসিবি।

    বিপিএল এর টিকিট প্রকাশ্যে বিক্রি করা হয়নি। বিপিএল ফ্রাঞ্চাইজিদের কাছে টিকিট দিয়েছিল বিসিবি, সেখান থেকে সংশ্লিষ্ট দলের ভক্তরা খেলা দেখতে মাঠে এসেছিল। ৩ থেকে ৪ হাজার দর্শক বিপিএলের খেলা দেখতে পেরেছিল।

    বিসিবি জানিয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। সাগরিকার বিটাক মোড়ে অবস্থিত বিসিবির বুথ থেকে ছাড়া হবে টিকিট। সকাল ৯টা থেকে শুরু করে ম্যাচের আগ পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।  তবে নির্ধারিত টিকিট শেষ হয়ে গেলে বিক্রি বন্ধ হয়ে যাবে।

    টিকিটের মূল্য হচ্ছে: রুফটপ - এক হাজার টাকা করে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০ টাকা করে, ক্লাব হাউজ ৩০০ টাকা করে এবং ইস্টার্ন স্ট্যান্ড ১৫০ টাকা করে।

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় শুরু হবে ম্যাচ। ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ