ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ফেসবুকে প্রেম, প্রথম দেখায়ই প্রেমিকাকে অপহরণের পর ধর্ষণ

    ফেসবুকে প্রেম, প্রথম দেখায়ই প্রেমিকাকে অপহরণের পর ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দেখা করতে এসে কিশোরীকে অপহরণের পর অন্যত্র নিয়ে ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

    সোমবার সকালে বন্দর থানার (সাহেবেরহাট) ওসি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
     
    এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা (সাহেবেরহাট) পুলিশের একটি দল ফরিদপুরে ভাঙ্গার মালিবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত দুই কিশোরকে আটক করা হয়।

    এদিকে শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। পরে রাতে ফোন করে কিশোরীর বাবার কাছে এক লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এক কিশোর। এ ঘটনায় কিশোরীর বাবা রাতেই বন্দর থানায় (সাহেবেরহাট) লিখিত অভিযোগ দেন।

    বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুই মাস আগে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে তাদের পরিচয় হয়। এদের মধ্যে আসিফ নামের এক কিশোর ওই কিশোরীর সম্পর্ক গড়ে তোলে। পরে গত শনিবার কিশোরীর সঙ্গে দেখা করতে সে বরিশালে আসে। সঙ্গে তার বন্ধু ছিল। পরে ফোন দিয়ে চরকাউয়া খেয়াঘাট এলাকায় আসতে বলে কিশোরীকে। কিশোরী এলে তাকে অপহরণ করা হয়।

    তিনি বলেন, উদ্ধার হওয়া ভুক্তভোগী কিশোরী ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে এমন আশঙ্কা করছেন তার পরিবারের সদস্যরা। এ কারণে ধর্ষণ সংক্রান্ত পরীক্ষার জন্য কিশোরীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পাশাপাশি আটক দুই কিশোরের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ