ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা

    একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধাএকুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা।

    ব‌রিশাল: সারা দেশের মতো বরিশালেও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।

    প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এস এম আকতারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

    পুষ্পস্তবক অর্পণ করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন, টুরিস্ট পুলিশ, র‍্যাব-৮, সিআইডি বরিশাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ