ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • কোনো অসংগতি দেখলে নির্লিপ্ত থাকা যাবেনা:বিএমপি কমিশনার

    কোনো অসংগতি দেখলে নির্লিপ্ত থাকা যাবেনা:বিএমপি কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিরিক্ত আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, ডিপার্টমেন্টের সার্বিক আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে আন্তরিক হয়ে কাজ করতে হবে, কোথাও কোনো অসংগতি দেখলে নির্লিপ্ত থাকা যাবেনা।

    রোববার সকালে বরিশাল পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত বিএমপি'র মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্য এ কথা বলেন। অতিরিক্ত আইজিপি বলেন,  সেবার দিক দিয়ে আন্তরিক হতে হলে কমিউনিটি পুলিশিং আঁকড়ে ধরতে হবে। তাহলে ২০৪১ সালের মধ্যে আধুনিক ও গ্রহনযোগ্যতা সম্পন্ন উন্নত পুলিশে রুপান্তর হতে পারবো।

    তিনি বলেন, যাঁরা ডিপার্টমেন্টকে ওউন করেনা তারা বেঈমান। ডিপার্টমেন্টের সার্বিক আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে ডিপার্টমেন্টকে ওউন করতে হবে। কোথাও কোনো অসংগতি দেখলে নির্লিপ্ত থাকা যাবেনা। কারণ নির্লিপ্ততা পেশাদারিত্বকে নস্ট করে। বরিশাল মেট্রোপলিটনের নিজস্ব কর্মকান্ডের কোনো ব্যাতয় নেই। শুধু চেস্টা ও সক্ষমতা বাড়িয়ে এগিয়ে যেতে পারলেই জনগণের প্রতি সেবার মান ও সন্তুষ্টি বৃদ্ধি করে আমাদের অর্জনগুলো ধরে রাখা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    পরে ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

    সহকারী পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস  নাসরিন জাহান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস  এনামুল হক,  উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মো. নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এ্যান্ড লজিস্টিকস্) মো. জুলফিকার আলী হায়দার,  উপ-পুলিশ কমিশনার উত্তর মো. জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এসএম তানভীর আরাফাত, উপ পুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, উপ পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা  খান মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ