ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ধর্ষণে অন্তঃসত্ত্বার সাত মাস পর মামলা

    ধর্ষণে অন্তঃসত্ত্বার সাত মাস পর মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলায় স্বামী পরিত্যক্ত এক নারীকে (২৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাজানি হলে এলাকা ছেড়েছেন অভিযুক্ত সহিদ বিশ্বাস (৫০)। এ ঘটনায় শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভুক্তোভোগী নারী সহিদ বিশ্বাসের নামে থানায় ধর্ষণ মামলা করেছেন। সহিদ বিশ্বাস উপজেলার গুয়াবাড়িয়া ইউনয়নের ৩নং ওয়ার্ডের কোলচরের গুচ্ছ গ্রামের সোনাবালি বিশ্বাসের ছেলে। তিনি চার সন্তানের জনক।

    ভুক্তোভোগী ওই নারী জানান, ১২ বছর আগে দুই সস্তান রেখে স্বামী ছেড়ে চলে যান। এরপর বিভিন্ন বাড়িতে কাজ করে দিন চলছিল। স্বামী না থাকায় সহিদ বিশ্বাস দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। সাত মাস আগে একদিন রাতে বাথরুমে যেতে ঘর থেকে বের হলে ওৎ পেতে থাকা সহিদ বিশ্বাস তাকে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখেন। এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি সহিদ বিশ্বাসকে জানানো হয়। সহিদ বিশ্বাস বিষয়টি কাউকে জানালে ক্ষতি হবে বলে হুমকি দেন।

    ভুক্তোভোগী ওই নারী আরও বলেন, সম্প্রতি শারীরিক পরিবর্তন দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর লজ্জায় বাবার বাড়ি চলে আসি। গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার জানান, বিষয়টি জানার পর ওই নারীকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।

    এদিকে সহিদ বিশ্বাস আত্মগোপন করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী রানু বেগম জানান, মেয়েটির চরিত্র ভালো নয়। হয়তো অন্য কোথায় অপকর্ম করে তার স্বামীর ওপর দোষ চাপাচ্ছে। তবে স্বামী এ ধরনের কাজ করলে বিচার হওয়া উচিত।

     হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ওই নারী বাদী হয়ে রাতে সহিদ বিশ্বাসের নামে মামলা করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ