কীর্তনখোলায় বৃদ্ধ নিখোঁজ, চলছে ২য় দিনের উদ্ধার অভিযান

কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে আফসার আলী খান নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয়। নিখোঁজ আফসার আলী খান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করে গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করার পড়ে সমাপ্ত করা হয়। পরে রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করা হয়।
ফায়ার সার্ভিস সুত্রে জানায়, আফসার আলী খান স্ত্রীর সাথে প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি। এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রী ফের তাকে খুঁজতে যায়। এ সময় তাকে না পেয়ে ডাক-চিৎকার দেন ওই নারী।
স্থানীয়দের বরাত দিয়ে চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীম বলেন, আফসার আলী চরমোনাই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নলচর গ্রামে স্ত্রীকে নিয়ে থাকতেন। তিনি কয়েক মাস আগে আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দের ঘরে ওঠেন। গতকাল দুপুরে স্ত্রীকে সাথে নিয়ে আফসার আলী নদীতে গোসল করতে যান। স্ত্রী গোসল করে তীরে ওঠেন। ভেজা কাপড় বদলানো শেষে নদীর দিকে তাকিয়ে দেখেন স্বামী আফসার নেই। এরপর তিনি চিৎকার করেন। আশপাশের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। চেয়ারম্যান আরো বলেন, স্থানীয়দের ধারণা শারীরিকভাবে দুর্বল বৃদ্ধ আফসার আলী ডুবে গেছেন। পরে নদীর স্রোতের টানে তিনি ভেসে গেছেন।
তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কীর্তনখোলায় নদীতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান জানান, আফসার আলী খান স্ত্রীর সাথে প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে যায়। কিছু সময় পড়ে নদীতে নিখোঁজ হয় এমন সংবাদ আমারা পাওয়া সাথে আমাদের কোষ্টগার্ড এর সদস্যদের একটি টিম ঘটনাস্থালে পৌঁছালে অনেক খোঁজ খুঁজি করা পড়ে না পাওয়ায় গতকাল উদ্ধার অভিযান সমাপ্ত করার পড়ে রোববার আমাদের উদ্ধার অভিযানের একটি ডুবুরি দল ঘটনাস্থালে পৌঁছালে উদ্ধার অভিযান অব্যহ্ত রয়েছে। আমার আশা করি খুব কম সময় বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হবো।
বরিশাল নৌ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, নিখোঁজ বৃদ্ধের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে কীর্তনখোলা নদীতে গতকাল তল্লাশি শুরু করে অনেক খোঁজা খুঁজি করে না পাওয়া উদ্ধার অভিযান সমাপ্ত করে পুনরায় দ্বিতীয় দিনের মতো আজ উদ্ধার অভিযান শুরু করে। এই উদ্ধার অভিযানে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ঘটনাস্থান পরিদর্শন করেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাতুজ্জামান জানান, ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এইচকেআর